লোড হচ্ছে…
লোড হচ্ছে…
ইলম, আমল ও দাওয়াহর পথে
শরয়ী ফ্যামিলি একটি অলাভজনক দাওয়াহ প্ল্যাটফর্ম, যার লক্ষ্য বিশুদ্ধ ইসলামী জ্ঞান সহজ ও সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া।

প্রতিষ্ঠাতা ও মুখ্য আলোচক
প্রতিষ্ঠাতা ও মুখ্য আলোচক
মুফতী মামুনুর রশীদ হাফিজাহুল্লাহ বাংলাদেশের একজন প্রতিভাবান ও প্রখ্যাত আলেমে-দ্বীন। তিনি ১৯৮৫ সালে শরীয়তপুর জেলার নড়িয়া থানার নশাসন গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র। পুরান ঢাকার জামালুল কুরআন মাদরাসা থেকে হিফজুল কুরআন বিভাগে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। অতঃপর জামিয়া শরইয়্যাহ মালিবাগ থেকে নাহবেমীর জামাতে সমগ্র বাংলাদেশে প্রথম এবং শরহে বেকায়া জামাতে অষ্টম স্থান অর্জন করেন। এরপর তিনি চৌধুরীপাড়া মাদরাসায় ভর্তি হন। সেখান থেকে মেশকাত জামাতে সমগ্র বাংলাদেশে তৃতীয় ও দাওরায়ে হাদীসে সমগ্র বাংলাদেশে পঞ্চম স্থান অর্জন করেন। উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি ভারতে সুবিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দে ভর্তি হন। সেখানে তাকমীল জামাতে (ডাবল দাওরায়ে হাদীস) তৃতীয় এবং ইফতা বিভাগে (উচ্চতর ইসলামী আইনশাস্ত্র) চতুর্থ স্থান অর্জন করেন। বাংলাদেশে ফিরে এসে মারকাযুদ দাওয়াহ ওয়াল ইসলামিয়াতে উলূমুল হাদীস বিভাগে (উচ্চতর হাদীস শাস্ত্র) ভর্তি হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও আলীয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল, আলিম, ফাযিল ও কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন — কামিল পরীক্ষায় সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করে তিনি চৌধুরীপাড়া মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে দারস-তাদরীসের খেদমত শুরু করেন। পরবর্তীতে যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া বাইতুন নুর মাদরাসায় সিনিয়র মুহাদ্দিস ও প্রধান মুফতী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডেমরার সারুলিয়ায় মারকাযুল হিকমাহ আবু বকর সিদ্দীক রাযি. মাদরাসার আমীনুত তা‘লীম ও শাইখুল হাদীস হিসেবে এবং বাড্ডার মারকাযুল মাআরিফ আল ইসলামিয়া মাদরাসায় শাইখুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি সারা বাংলাদেশে সাধারণ মুসলমান — বিশেষত যুবকদের মাঝে — ব্যাপকভাবে দাওয়াতী ও ইসলাহী মেহনত করছেন। যুবক ও সাধারণ মুসলিমরা যাতে জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীন-ঈমানকে সবার উপরে রাখতে পারে, পারিবারিক জীবন দ্বীনের আলোকে সাজাতে পারে এবং ফেতনার এই যামানায় ঈমান-বিধ্বংসী সূক্ষ্ম ফেতনা থেকে নিজেদের রক্ষা করতে পারে — সেজন্য তিনি প্রতিষ্ঠা করেছেন “খানকায়ে রাহমানিয়া রশীদিয়া”, এবং সারা দেশের বিভিন্ন জেলার মসজিদে নিয়মিত “মুযাকারা মজলিস” এর মাধ্যমে দাওয়াতী কাজ পরিচালনা করছেন।
০
প্রবন্ধ
৩৯০
ভিডিও আলোচনা
০
অডিও আলোচনা
০
বই
বিশুদ্ধ ইসলামী জ্ঞানকে আধুনিক ও সহজলভ্য মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা দ্বীনকে সঠিকভাবে জানতে ও আমল করতে পারে।
এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা ইলম, আমল ও আখলাকের সমন্বয়ে একটি আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে।
মূলনীতি
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে নির্ভরযোগ্য ও যাচাইকৃত জ্ঞান উপস্থাপন।
সহজ ও সুসংগঠিত উপায়ে ইসলামী জ্ঞানকে সবার কাছে পৌঁছে দেওয়া।
দ্বীন সম্পর্কিত জিজ্ঞাসা, কনটেন্ট প্রস্তাব, সংশোধনী বা সহযোগিতার বিষয়ে আমাদের কাছে বার্তা পাঠান। ইনশাআল্লাহ আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব।
বার্তা পাঠানমূল কর্মক্ষেত্র
একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিঃস্বার্থ দাওয়াহ কার্যক্রম।
সমাজে কল্যাণ ছড়িয়ে দিতে সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বাসী।