লোড হচ্ছে…
লোড হচ্ছে…
সাপ্তাহিক প্রশ্নোত্তর আলোচনা (Question & Answer Session)। আপনার জিজ্ঞাসা! [Episode-9] আলোচকঃ মাওলানা মামুনুর রশীদ হাফিজাহুল্লাহ [Mawlana Mamunur Rashid Hafizahullah] সময়ানুসারে প্রশ্নোত্তর আলোচনাঃ ১. 00:00 – ভুমিকা আলোচনা ২. 01:24 - যারা বেরেলবী আকীদায় [অর্থাৎ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরী, তিনি হাজির নাজির; সবকিছু দেখেন, শুনেন, আমাদের আসে পাশে বিচরণ করেন, মিলাদ কিয়াম করলে মাহফিলে উপস্থিত হয়, এমন সব আকিদা লালন করে] বিশ্বাসী তাদের ইমামতিতে নামাজ পড়তে পারবো? ৩. 07:44 - ফলের মৌসুমে গাছে ফল থাকতেই বাগান খরিদ করা, পুকুর বা বিলে মাছ থাকাালীনই দাম ধরে সেটা খরিদ করা কি বৈধ? ৪. 11:29 - আমার বাবা দ্বীন নিয়ে হাসি তামাশা করে, রাসুল সাঃ কে নিয়ে হাসি তামাশা করে। অনেক কুফরী কথা-বার্তা বলেন, নাস্তিকদের কথা শুনে ইসলামের বিভিন্ন হুকুম কে ঘৃনা করে। কিন্তু উনি নামাজ পরে, রোজা রাখে, কোরবানী দেয়। এখন আমার সাথে ওনার সাথে সম্পর্ক কেমন হবে? ৫. 22:13 - আমার চাচা তার নাতির খৎনা করিয়েছেন, এখন এই উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দাওয়াত দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমার জন্য অনুষ্ঠানের খাবার খাওয়া জায়েজ হবে? ( যেহেতু আপন চাচা, বাসা থেকে বাধ্য হয়েই প্রীতিভোজে যেতে হবে) ৬. 24:35 - বাবা যদি কাফির হয় কিন্তু ইসলামের অবমাননা না করে, তাহলে কি সম্পর্ক ছিন্ন করা যাবে? ৭. 29:16 - একজন মানুষ কি কি কারণে হেদায়েতের নুর থেকে বঞ্চিত হয়? উদাহরণস্বরুপ, আবু জাহল, উতবা, শাইবা'রা কি কি কারণে হেদায়েতের নুর থেকে বঞ্চিত ছিল? ৮. 34:54 - বাবা আলাদা কিন্তু একই মায়ের ঔরসজাত - এইরকম ভাইবোনরা কি মাহরাম? মা আলাদা কিন্তু একই বাবার ঔরসজাত - এইরকম ভাইবোনরা কি মাহরাম? এদের ক্ষেত্রে পর্দা কি রকম? ৯. 37:46 - কুরআন মজীদের কাব্যানুবাদ বিষয়ে কিছু আলোচনা শুনতে চাই। ইসলামে এর কোন গ্রহণযোগ্যতা আছে কিনা? ১০. 52:30 - গদ্যানুবাদ জায়েজ হলে, কাব্যানুবাদ না জায়েয হবে কেন? ১১. 54:51 - কেউ যদি পেশা হিসেবে ফটোগ্রাফি করাকে বেছে নেয় এবং তার থেকে টাকা উপার্জন করে, এখন তার উপার্জিত এই টাকা কি হালাল হবে?? এই ব্যাপারে ইসলামের বিধান কি? ১২. 56:44 - কিছু ভাই দাবি করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দেননি, তাদেরকে নিশ্চিত জান্নাতি বলা যাবে না। এক্ষেত্রে আমরা কি উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা) কে নিশ্চিত জান্নাতি বলতে পারি? যেহেতু এটি একটি গায়েবি বিয়। ওনার জান্নাতি হওয়া সম্পর্কিত কোনো হাদিস যদি থাকে তাহলে তা দিলে খুবই উপকৃত হতাম। ১৩. 01:00:53 – বাবা-মা যদি ব্যাংকে টাকা রাখার জন্য আমার কাছে টাকা চায়, এক্ষেত্রে আমার কী করণীয়? #QuestionAnswerSession #আপনারজিজ্ঞাসা #প্রশ্নোত্তরআলোচনা #SharyeeFamily #MawlanaMamunurRashid
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।