লোড হচ্ছে…
লোড হচ্ছে…
পবিত্র কোরআন সর্বপ্রথম নিজের পরিচয় করিয়েছেন هدى للمتقين হিসেবে। হেদায়াতকে হাদীর অর্থে নিলে একটা সহজ-সরল অর্থ দাঁড়ায়, প্রথমত পবিত্র কুরআন যে পথের সন্ধান দিতে চায় সে পথ আমার অজানা, সে পথ জানা থাকলে আমাকে পথের সন্ধান দেয়ার প্রশ্নই আসে না। দ্বিতীয়ত যেটা দাঁড়ায়, সেটা হল সেই পথে আমি আমার দৃষ্টিশক্তি দ্বারা চলতে অক্ষম। কারণ আরবিতে অন্ধকে যে চালায় নিয়ে যায়, তাকে হাদি বলে। একটু ভাবুন তো অন্ধ ব্যক্তি কতটা আশা ভরসা রাখে তার হাদী বা পথ প্রদর্শক এর উপরে। কারণ হাদী ছাড়া তার প্রত্যেকটা কদম বিপদ ডেকে আনবে। এমনকি তার জীবনের ধ্বংস ডেকে আনতে পারে। কারণ তার চলার পথের কোন ধারণাই তার কাছেই স্পষ্ট না। তাই তার হাদী বা পথ প্রদর্শক যে ভাবেই চলতে বলে সে সেভাবেই চলে, যেভাবে তাকে চালিয়ে নিতে চায় সেভাবে সে চলতে দ্বিধা করে না। ঠিক তদ্রূপ আমরা যদি নিজেকে পবিত্র কুরআনের সামনে অন্ধের মত পেশ করতে পারি। আর যদি পবিত্র কুরআনের হেদায়াতের উপরে আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা থাকে, পবিত্র কুরআন আমাদের যে পথে যেভাবে চলতে বলে সেভাবে আমরা নির্দিধায় চলতে পারি তাহলে প্রামাণ হবে আমরা পবিত্র কোরআন কে হাদি রূপে আমরা গ্রহণ করেছি। তাই সর্বপ্রথম পবিত্র কোরআনের মৌলিক হেদায়াতের ব্যাপারে আমাদের জানতে হবে এবং মানতে হবে। আলোচনার বিষয়বস্তুঃ কুরআনী হেদায়েতের ছায়াতলে || In the Shadow of Quranic Guidance || আলোচকঃ মাওলানা মামুনুর রশীদ হাফিজাহুল্লাহ। Subscription Link : https://bit.ly/2LiGqzO Facebook Page Link : https://www.facebook.com/SharyeeFamily Facebook Group Link: https://www.facebook.com/groups/89391... #কুরআনী_হেদায়েতের_ছায়াতলে #BanglaWaz2021 #কুরআনী_হেদায়েত #In_the_Shadow_of_Quranic_Guidance #MawlanaMamunurRashidHafizahullah #SharyeeFamily
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।